দেশের শীর্ষ স্থানীয় ইংরেজী দৈনিক সংবাদপত্র দ্য ডেইলি স্টারের ২০১৫ সালের বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় পত্রিকাটির কক্সবাজারস্থ স্টাফ করেসপনডেন্ট জ্যৈষ্ঠ সংবাদকর্মী মুহাম্মদ আলী জিন্নাতকে ফুলেল সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন। ১৯ জানুয়ারি বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন লন টেনিস কোর্টে তাকে সংবর্ধিত করা হয়।
ফুলেল শুভেচ্ছা জানান-জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এম.জাহেদ উল্লাহ সদস্য খোরশেদ আলম, ফরাজী নুরুল আলম, সাবেক কৃতি ফুটবলার গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, চেম্বার নেতা মো. ইলিয়াছ, সামশুল আলম, ডিএফএ যুগ্ম সম্পাদক সিরাজ উদ দ্দৌলা, এম. আমিন, ক্রিকেট কোচ লতিফ উল্লাহ প্রমুখ। নেতৃবৃন্দ জ্যৈষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাতের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রেসবিজ্ঞপ্তি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.