পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা এলাকায় অভাব অনটনে ও পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত ৭টায় বিষপান করে কাঞ্চন বিবি (৪০) নামে এক গৃহিনী মারা গেছে। সে মিরিঞ্জা এলাকার আবু তাহেরের স্ত্রী।
কাঞ্চন বিবির স্বামী আবু তাহের বলেন, আমি দিনমজুর মানুষ কাজ করে খাই। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ঘরে বিষের গন্ধ পাই। বিষের গন্ধ পেয়ে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে তার কাছে গেলে তার মূখে বিষের গন্ধ পাই। সাথে সাথে লামা উপজেলা হাসপাতালে নিয়ে আসি। লামা হাসপাতালে রাত ৮টা ৪৫মিনিটে ভর্তি করি। প্রাথমিক চিকিৎসা শেষে বেডে নিয়ে আসলে রাত সাড়ে ৯টায় মারা যায়।
লামা হাসপাতালের সহকারি মেডিকেল অফিসার সুভাষ চন্দ্র বিশ্বাস বিষপানে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খালি পেটে বিষ খাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, একই সময় লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী এলাকার রেশমী (১৫) পিতা নূর আলম বিষপান করে হাসপাতালে ভর্তি হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.