টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে গাজী রাকায়েত এবং সাধারণ সম্পাদক পদে এস এ অলিক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সৈয়দ শাকিল, কচি খন্দকার, সকাল আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হৃদি হক, মাসুদ মহিউদ্দিন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সাগর। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন জুয়েল মাহমুদ। একই সঙ্গে ১০ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০২ সালে এই সংগঠনটির পথচলা শুরু হলেও প্রথমবারের মতো অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছিলেন প্রায় সব তারকা। এবারের নির্বাচনে ৮টি পদের জন্য লড়েছেন ৫৩ প্রার্থী।
ডিরেক্টরস গিল্ডের মোট ভোটার সংখ্যা ৩৮৬ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ড. ইনামুল হক।তার সঙ্গে কমিশনার ছিলেন এস এম মহসীন ও খায়রুল আলম সবুজ। নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন- গাজী রাকায়েত, জাহিদ হাসান ও কায়েস চৌধুরী। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন- এসএ হক অলিক ও মুহম্মদ মোস্তফা কামাল রাজ।
সহ-সভাপতি পদে ছিলেন আকরাম খান, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, শুভ্র খান, সৈয়দ শাকিল ও সকাল আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে লড়েছেন হৃদি হক, হিমেল আশরাফ, রাজু আলীম, মাসুদ মহিউদ্দীন, রহমতুল্লাহ তুহিন, হাসান জাহাঙ্গীর ও শেখ মুহাম্মদ এহসানুর রহমান।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে লড়ছেন আরিফ আল মামুন, নঈম ইমতিয়াজ নেয়ামুল ও আল হাজেন। সাংগঠনিক সম্পাদক পদপ্রাথী ইমরাউল রাফাত, দীন মোহাম্মদ মন্টু, আকতারুজ্জামান ও এসএম কামরুজ্জামান সাগর। প্রচার সম্পাদক পদে লড়ছেন জুয়েল মাহমুদ, পিকলু চৌধুরী, পঙ্কজ কুমার ঘোষ ও ফয়েজ আহমেদ রেজা। কার্যনির্বাহী পরিষদ পদপ্রার্থী ছিলেন ২৭ জন। এর মধ্যে ১০ জন নির্বাচিত হয়েছেন।
সূত্র:protikhon.com
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.