সন্তানকে উদ্ধারে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন মুক্তিযোদ্ধা বাবা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা প্রকৌশলী আরিফ মঈনুদ্দিন (৩৮) নিখোঁজের চার মাস পরেও সন্ধান মেলেনি। ঢাকা থেকে ডিবির পুলিশ পরিচয়ে তাকে কতিপয় ব্যক্তি অপহরণ করে গুম করেছে বলে তার পরিবার সদস্যদের দাবি। আরিফ ঢাকা ব্যাংকের আইসিটি বিভাগে কর্মরত ছিলেন। আরিফ মঈনুদ্দিনের গ্রামের বাড়ি চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মাস্টারপাড়ায়। তার বাবা নুর মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা। আরিফ ঢাকার হাজারীবাগ থানাস্থ ঝিগাতলায় ভাড়া বাসায় থাকতেন।
সোমবার চকরিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরিফের বাবা মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, গত ১৭ ফ্রেবুয়ারী আমার ছেলে আরিফ মঈনুদ্দিন তার শিশু পুত্র আহনাফ নিজস্ব কার গাড়ি নিয়ে ঝিগাতলাস্থ বাসায় ফিরছিলো। তাদের বহনকারী কার গাড়িটি ঢাকাস্থ ধানমন্ডি পপুলার হাসপাতালের সামনে পৌছলে ৪-৫জন ব্যক্তি গাড়ি থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে আরিফ, তার পুত্র আহনাফ ও তার গাড়ির ড্রাইভারকে অন্য একটি গাড়িতে তুলে আরিফের গাড়িসহ মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায়। সেখানে ড্রাইভার ও ছেলে আহনাফকে ছেড়ে দিলেও আরিফকে অপহরণ কওে অজানা স্থানে নিয়ে যায়। অপহরণের পর চারমাস অতিবাহিত হলেও খোঁজ মেলেনি আরিফের। তার পরিবারে চলছে আহাজারি।
এ ঘটনায় আরিফের ছোট ভাই মেহেদি হাসান বাদী হয়ে ঘটনার সন্ধ্যায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৮৩৮/২০১৯) দায়ের করেন। আরিফ অপহরণ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ কোন তথ্য উদঘাটন করতে না পারায় অবশেষে ঢাকা মেট্রোপলিটন আদালতে একটি অপহরণ মামলা (২৩০/২০১৯) দায়ের করা হয়।
তিনি সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করে বলেন, আরিফকে অপহরণের দুইমাস পূর্বে তার স্ত্রী লাইলা পারভীন ও কন্যা সন্তান আরিবা নওমীকে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে অজানাস্থানে নিয়ে যায়। এ ঘটনায় আরিফ বাদী হয়ে তার ভায়রা বিএনপি নেতা মেজর (অবঃ) মিজানুর রহমান ও স্ত্রীর বড় ভাই ডাঃতারেকের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার জের ধরে আরিফকে অপহরণপূর্বক গুম করে রাখা হয়েছে বলে তার বাবা নুর মোহাম্মদেও দাবি।
মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ তার ছেলে আরিফকে উদ্ধারে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.