সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / তাহসান জানালেন নতুন খবর

তাহসান জানালেন নতুন খবর

গান দিয়েই শুরু তার। কিন্তু এখন মডেলিং ও অভিনয়ও চলছে সমান তালে। অভিনয়ের জন্য থেমে নেই তার গান। তবে দর্শকের সাড়া পাওয়ায় অভিনয়কে ভালবাসতে শুরু করেছেন। এরই ধারায় কেক কেটে ১০০তম নাটক উদযাপন করেছেন তিনি।

ফেসবুকে ১০০তম নাটকের পোস্ট দিয়ে তাহসান জানান,
”আমার ১০০তম নাটক “কল্পতরু”…

১০০তম কাজটা একটু আলাদা ভাবে করতে চেয়েছিলাম গ্রুপ এ গল্প চেয়ে একটা পোস্ট দেয়া হয়েছিলো দুমাস আগে সেখান থেকেই বাছাই করা এই গল্প

গল্প পাঠিয়েছে ফারিয়া কবির আভা
পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ
আর প্রথম বারের মতো সহশিল্পী শায়লা সাবি

প্রযোজনায় আকবর হায়দার মুন্না
সার্বিক তত্ত্বাবধানে মাসুদ উল হাসান”

এছাড়া ফেসবুক পোস্টে তাহসানের ভিন্ন লুক চোখে পড়ার মত। চুলে স্পাইক, চেহারায় পরিবর্তন, এ যেন অন্য তাহসান।

আফসানা মিমির হাত ধরে অফবিট নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু তাহসানের। প্রথম নাটকেই জয়ার সঙ্গে শুরু। এরপরই দর্শক চাহিদার কারণে আর পেছনে তাকাতে হয়নি তাহসানকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ভারতীয় নায়িকা শ্রাবন্তীর মত নায়িকার সঙ্গে তার ‘যদি একদিন’ চলচ্চিত্রে আসা। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.