তেতুল খেলে রক্ত পানি হয় অনেকে এই অভিব্যক্তিটি করে থাকেন। কেননা তাদের ধারণা তেতুল খেলে শারীরিক ক্ষতি হয়। তবে বিশেষজ্ঞগন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, এর মধ্যে মানুষের শারীরিক ক্ষতি করে এমন কোন পদার্থ নেই। বরঞ্চ, এটি শারীরিক ভাবে অনেক উপকার করে।
পুষ্টি উপাদান পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল ও বিলাতি তেঁতুল: জলীয় অংশ ২০.৯, ৮৩.৬ ও৭৯.২ গ্রাম। মোট খনিজ পদার্থ ২.৯, ১.২ ও ০.৭ গ্রাম। আঁশ ৫.৬ ও ১.০গ্রাম। খাদ্যশক্তি ২৮৩, ৬২ ও ৭৮ কিলোক্যালরি। আমিষ ৩.১, ১.১ ও ২.৭ গ্রাম। চর্বি ০.১, ০.২ ও.০৪ গ্রাম। শর্করা ৬৬.৪, ১৩.৯ ও ১৬ গ্রাম। ক্যালসিয়াম ১৭০, ২৪ ও ১৪ মিলিগ্রাম। আয়রন ১০.৯ ও ১.০ মিলিগ্রাম। ক্যারোটিন ৬০ মাইক্রোগ্রাম। ভিটামিন বি১ ০.০১ ও .০২২ মিলিগ্রাম। ভিটামিন বি ২ ০.০৭, ০.০২ ও .০০৩ মিলিগ্রাম। ভিটামিন সি ৩, ৬ ও ১০৮ মিলিগ্রাম।
তেতুলের উপকারীতা: শারীরিক দিক থেকে তেতুল আমাদের যেসব উপকার করে থাকে তা হলো হৃদরোগসহ বিভিন্ন রোগে খুব উপকারী তেতুল। হৃদরোগীদের জন্য বিশেষ উপকারী। এতে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুন। তেতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। রক্তে কোলষ্টেরল কমায়। তেঁতুল চর্বি কমানোয় বেশ বড় ভূমিকা রাখে। এতে কোলস্টেরল ও ট্রাইগ্রাইসেরাইডের মাত্রা এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। শরীরের মেদ কমাতেও কাজ করে তেতুল। এতে টারটারিক এ্যাসিড থাকায় খাবার হজমে সহায়তা করে। শরবত করেও খাওয়া যেতে পারে তেতুল। পেটের বায়ু হাত পা জ্বালায় এ শরবত কার্যকর পথ্য। তিন চার দানা পুরনো তেতুলের এক কাপ রসের সঙ্গে চিনি বা লবন মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ভেষজ চিকিত্সকরা।
তেতুল গাছের বাকলেও উপকার আছে। শুকনো বাকলের প্রলেপ ক্ষতাস্থানে লাগালে ক্ষত সারে। বুক ধড়ফড় করা, মাথা ঘোরানো ও রক্তের প্রকোপে তেতুল উপকারী। কাঁচা তেতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলেপ দিলে ব্যথা সারে। পুরনা তেতুল খেলে আমাশয়, কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায়। পুরনো তেতুল খেলে কাশি সারে। পাকা তেতুল খেলে কাশি সারে। পাকা তেতুলের খনিজ পদার্থ সব ফলের চেয়ে অনেক বেশি। তেতুলে খাদ্যশক্তির পরিমান নারিকেল ও খেজুর ছাড়া সব ফলের চেয়ে বেশি। এর পাতার রস কৃমিনাশক ও চোখ ওঠা সারায়। মুখে ঘা বা ক্ষত হলে পাকা তেতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। ক্যালসিয়ামের পরিমান সব ফলের চেয়ে ৫ থেকে ১৭ গুন বেশি। আয়রনের পরিমান নারিকেল ছাড়া সব ফলের চেয়ে ৫ থেকে ২০ গুন বেশি।
-এইবেলা ডট কম অনলাইনডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.