সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / তোমরা ইতিহাস সৃষ্টি করেছ: মুশফিক-সাকিবকে ফোনে প্রধানমন্ত্রী

তোমরা ইতিহাস সৃষ্টি করেছ: মুশফিক-সাকিবকে ফোনে প্রধানমন্ত্রী

টেস্ট জয়ের ঐতিহাসিক মুহূর্ত। ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠেই নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জয়ের পরপরই ফোনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গে ফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি’।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী টোলিফোনে কথা শেষ করেন ‘জয় বাংলা’ বলে।

কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে দারুণ খেলে স্বাগতিকদের বিরুদ্ধে চার উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ের ফলে টেস্ট সিরিজ সমতা দিয়ে শেষ করলো মুশফিকবাহিনী।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.