
দীর্ঘ ক্যারিয়ারে এখনো সরব প্রভা
অনলাইন ডেস্ক :
ছোট পর্দার গুনি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খুব বেশি না হলেও ছোট পর্দায় নিজেকে ধরে রেখেছেন। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নেন, আবার মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। অভিনয় গুন আর শারীরিক সৌন্দর্যে মন জয় করেছে লাখো ভক্তদের। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে তিনি এখনও নিজেকে ধরে রেখেছেন অভিনয়ে। নিয়মিত কাজ করে যাচ্ছেন।
অভিনয়ের পাশাপাশি ইনস্টাগ্রামে সরব প্রভা। নিয়মিত সেখানে ছবি পোস্ট করে থাকেন এই গুণী অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে প্রভা একটি পোস্ট করে ইংরেজিতে দীর্ঘ ক্যাপশন লিখেছেন। পোস্টে দেওয়া প্রভার সেই বার্তা বাংলায় ভাষান্তরিত করে তুলে ধরা হলো-

দীর্ঘ ক্যারিয়ারে এখনো সরব প্রভা
“সত্য হল, আপনি নির্দিষ্ট লোকেদের কতটা শক্তভাবে ধরে রেখেছেন তা বিবেচ্য নয়, কারণ দিন শেষে আপনার জন্য যা তা সর্বদা আপনারই হবে। আমাকে বিশ্বাস করুন, সঠিক লোকেরা আপনাকে ঠিক ততটা গভীরভাবে বেছে নেবে যতটা আপনি তাদের বেছে নেবেন। আপনার প্রাপ্য ভালোবাসার জন্য আপনাকে ভিক্ষা করতে হবে না। বুকের সাথে হৃদয়ের স্পন্দন আপনাকে শান্ত করতে হবে না। যেখানে আছো একদিন দেখা হবে। একদিন আপনি কারও প্রিয় জিনিস হবেন এবং আপনি বিভ্রান্ত হবেন না, আপনার মনে হবে না যে আপনি এমন একজনের জন্য লড়াই করছেন যে আপনার জন্য লড়াই করছে না। একদিন আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল জিনিসগুলোকে কতটা শক্তভাবে ধরে রেখেছেন, আপনি কতটা চেষ্টা করেছেন তা কখনই গুরুত্বপূর্ণ নয়, কারণ সঠিক জিনিসগুলো সর্বদা আপনার সামনে উন্মোচিত হয়। সঠিক জিনিস সবসময় থাকার জন্য বেছে নিচ্ছিল।”
প্রভা সম্প্রতি অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। যেটার নাম ‘পারফর্মার’। তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত এই প্রোজেক্টে প্রভার সঙ্গে আছেন মৌটুসী বিশ্বাস। এছাড়া কিছু দিন আগেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন প্রভা। মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কাভার করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন অভিনেত্রী। সাড়াও পেয়েছেন দারুণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.