সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দীর্ঘ বছর পর ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন : তৃণমূলে প্রাণচাঞ্চল্য

দীর্ঘ বছর পর ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন : তৃণমূলে প্রাণচাঞ্চল্য

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

দীর্ঘ বছর পর জেলা সদরের গুরুত্ববহ ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের আভাস শুরু হয়েছে। এই নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। এ সম্মেলন প্রস্তুতির লক্ষ্যে (২০ এপ্রিল) বিকেলে এক জরুরী সভা আহবান করা হয়েছে বলে দলীয় সূত্রে প্রকাশ।

তথ্যমতে, শিক্ষা- শান্তি – প্রগতি ছাত্রলীগের মূলনীতি শ্লোগানে মুখরিত ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের গত চার বছর তিন মাস পর ফের ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছে। এ ইউনিয়ন সম্মেলনের দিনক্ষন নির্ধারণ করা হবে আজকে। বিগত চার বছর পূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রভাবশালী সদস্য আহমদ করিম সিকদার এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর নেতৃত্বে এ কমিটি গঠিত হয়। তখনই উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হন ছাত্রনেতা ইরফানুল করিম, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল। বর্তমানে উভয়জন উপজেলা ছাত্রলীগের গুরুত্ববহ পদে অধিষ্ঠিত হওয়ার পাশাপাশি জেলা ছাত্রলীগের কমিটিতেও স্থান পেয়েছে।

এর পর পরই নতুন করে ছাত্র সংগঠন ছাত্রলীগকে বৃহত্তর ঈদগাঁওর মাটিতে শক্তিশালী রূপে গোছানোর লক্ষ্যে সম্মেলন দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতার আলোকে জেলা সদরের গুরুত্ববহ ইউনিয়ন ঈদগাঁও ছাত্রলীগকে সু-সংঘঠিত করার মানসে বৃহৎ আকারে এ ইউনিয়নের সম্মেলন হবে বলে উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান। এ সম্মেলনের খবরের পরপরই বৃহত্তর এলাকার তৃণমূল পর্যায়ের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়া ছাত্রনেতা ফের নড়েচড়ে বসতে শুরু করেছে। তৎমধ্যে সভাপতি পদে বর্তমানে ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহুল পাল, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আল ফিরোজের নাম ছাত্রনেতাদের মুখে শোভা পাচ্ছে।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে ঈদগাহ কলেজের শিক্ষার্থী রবিউল হাসান সাগর, সদ্য এসএসসির ফল প্রাপ্তি সেজান উদ্দিন, মাসুদ ও ফয়সালের নাম শুনা যাচ্ছে মাঠে ঘাটে। এ বিষয়ে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের বর্তমানে সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান- শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্র সংগঠন ঈদগাঁও ছাত্রলীগকে নতুন করে সম্মেলন দিয়ে ঢেলে সাজাতে যাচ্ছেন। পাশাপাশি বৃহৎ আকার ও ঝাকজমকপূর্ণ সম্মেলনের মধ্য দিয়ে পরিক্ষীত ছাত্রনেতা ইউনিয়নের বর্তমান সভাপতি হিসাবে তিনি বিদায় নিচ্ছেন বলেও জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.