সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ধর্ষক পিতাকে পুলিশে দিল জনতা

ধর্ষক পিতাকে পুলিশে দিল জনতা

ধর্ষক পিতা সাইদুল।

মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :

বান্দরবানে পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা সাইদুল ইসলাম (৪৮)কে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ধর্ষিতার বড় বোনের বর্ণনায় ধর্ষণের স্বীকার ছোট বোন ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তারা শহরের বনরূপা পাড়ার ছিদ্দিক নগরে বসবাস করেন।

সোমবার রাতে নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে জানায় ভিকটিম। অপরদিকে বড় বোনে নিজেও তাঁর পিতার বিরুদ্ধে ইতির্পূবে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছিল। মঙ্গলবার ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন পাথর শ্রমিক সাইদুলকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয়রা জানায় সোমবার রাতে বাসায় স্ত্রী না থাকার সুযোগে মেয়ের সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে সাইদুল। সকালে ঘটনাটি বড়বোনকে জানায়। তারা মায়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। কিন্তু মঙ্গলবারে ভিকটিম ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা ধর্ষককে ধরে মারধর করে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘুরায়।

বিষয়টি বান্দরবান পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর জানালে তিনি অভিযুক্ত সাইদুলকে বান্দরবান পুলিশে সোপর্দ করে।

বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ মো. গোলাম ছরোয়ার বলেন বনরুপা পাড়ায় মেয়ের সাথে বাবা শারিরীক সম্পর্ক করেছে এধরনের অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত পিতাকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগ স্বীকারও করেছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.