সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ধর্ষণ দৃশ্যের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিয়া

ধর্ষণ দৃশ্যের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিয়া

আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমায় নিজের সাবলীল অভিনয়ের জন্য সকলের প্রশংসা পাচ্ছেন তিনি।

তবে চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্টই করতে হয় বলে মনে করেন আলিয়া। সম্প্রতি উড়তা পাঞ্জাব সিনেমার ধর্ষণ দৃশ্যের শুটিং করতে গিয়ে তাকে কী পরিমাণ মানসিক চাপ সহ্য করতে হয়েছে সেই ভয়াবহ অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

আলিয়া জানিয়েছেন, এ দৃশ্যের শুটিং করা তার জন্য মোটেও সুখের ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দৃশ্যগুলো করার সময় কিছু কৌশল অবলম্বন করতে হয়। আমি শুটিং স্পটে গেলাম, শুট শুরু হলো। আমি এমন ভাব করলাম যেন সবকিছু ঠিক আছে। কারণ আমি শুটিং করছি। কিন্তু আমার ভেতরে সবসময় অস্বস্তি কাজ করছিল। আমি চাইছিলাম এটি তাড়াতাড়ি শেষ হয়ে যাক।’

তিনি আরো বলেন, ‘আমি সাধারণত হোটেলের লবিতে হাঁটাহাঁটি করি। কিন্তু উড়তা পাঞ্জাব সিনেমার শুটিংয়ের সময় আমি ঘর থেকে বের হতে ভয় পেতাম। আমি হাঁটাহাঁটি করতে পছন্দ করি। আমার কাজ এবং সিনেমাও খুব পছন্দ করি। কিন্তু ওই সময়টা বড়ই অদ্ভুত ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো শুটিং সেটে আমার এমন ভাব করতে হতো যেন সব ঠিকই আছে।’

ভারতের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক রাজীব মাসান্দের ‘রাউন্ড টেবিল ২০১৬’ তে এ কথাগুলো বলেন আলিয়া। প্রতি বছরের শেষের দিকে বলিউড অভিনয়শিল্পীরা রাজীব মাসান্দের এ অনুষ্ঠানে হাজির হন এবং সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা সঞ্চালকের সঙ্গে আলোচনা করেন। এবার হাজির হয়েছেন বলিউডের পাঁচ অভিনেত্রী-বিদ্যা বালান, আনুশকা শর্মা, সোনম কাপুর, আলিয়া ভাট এবং রাধিকা আপ্তে। এই অনুষ্ঠানে ১৪ বছর বয়সে যৌন নিগৃহীত হওয়ার ঘটনা জানান সোনম কাপুর।

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.