সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নতুন বিজ্ঞাপনে শিশির একাই মডেল হলেন

নতুন বিজ্ঞাপনে শিশির একাই মডেল হলেন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিবের সঙ্গে বাংলালিংকের দুটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেছেন তিনি। এবার সাকিবহীন কুমারিকা সাবানের নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন শিশির। আর সেখানেই দেখা গেছে জলে-জঙ্গলে সাকিবহীন তার একা পথচলা এবং মুগ্ধ চাহনি।

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তিনি বলেন, শিশির এর আগে আমার নির্দেশনায় বাংলালিংকের দুটি কাজ করেছেন। দুটিতেই তার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। একটি প্রচারে এসেছে। অন্যটি সামনে আসবে। তবে এবার যেটি করেছি সেটিতে শিশির একাই মডেল হলেন। খুব ভালো কাজ হয়েছে।

রাজীব আরো বলেন, শিশির খুব বিচক্ষণ। কখন কিভাবে কোন অভিব্যক্তি দিতে হবে তা জানেন। তাকে নিয়ে কাজটা করতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। তাছাড়া তার মুখটা দেখতে খুব সরল লাগে। ক্যামেরার সামনে এটা অনেক সহায়ক। বিজ্ঞাপন চিত্রটির শুটিং হয়েছে গাজীপুরে। বৃষ্টির কারণে একবার শুটিং করতে গাজীপুর গিয়েও ফিরে আসতে হয়েছে তাদের। এরপর আবার ভিএফএক্স পরিকল্পনা করে সেট বানানো হয় একটি রিসোর্টের সুইমিং পুলে। পুরো পোস্ট প্রোডাকশন করা হয়েছে ভারতে। বিজ্ঞাপনটির এজেন্সি গ্রে। আর প্রধান ক্রিয়েটিভ অফিসার ছিলেন গাউসুল আলম শাওন।

এ বিজ্ঞাপনে ব্যবহৃত নেপথ্য গানটি মিকু প্যাটেলের সুরে গেয়েছেন রোশনি সাহা। শুক্রবার থেকে অনলাইনে ছাড়া হয়েছে ৫০ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.