সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথম ইউএনও মোহাম্মদ জাকারিয়া

নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথম ইউএনও মোহাম্মদ জাকারিয়া

https://coxview.net/wp-content/uploads/2023/06/UNO-Jakaria-Sagar-5-6-23.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
নবগঠিত কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রথম ইউএনও নিয়োগ দেয়া হয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়াকে ঈদগাঁও উপজেলার ইউএনও এর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।


৪ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়াকে এ দায়িত্ব দেওয়া হয়।


নবগঠিত ঈদগাঁও উপজেলা ভবনের স্থান নির্ধারন সংক্রান্ত হাইকোর্টে দায়েরকৃত একটি মামলা বিগত ১ জুন খারিজ হওয়ার পর পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে ঈদগাঁও উপজেলায় প্রথম বারের মত ইউএনও নিয়োগ দেয়া হল।


অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ জাকারিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.