
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
নবগঠিত কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রথম ইউএনও নিয়োগ দেয়া হয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়াকে ঈদগাঁও উপজেলার ইউএনও এর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
৪ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়াকে এ দায়িত্ব দেওয়া হয়।
নবগঠিত ঈদগাঁও উপজেলা ভবনের স্থান নির্ধারন সংক্রান্ত হাইকোর্টে দায়েরকৃত একটি মামলা বিগত ১ জুন খারিজ হওয়ার পর পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে ঈদগাঁও উপজেলায় প্রথম বারের মত ইউএনও নিয়োগ দেয়া হল।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ জাকারিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.