সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পরিকল্পিত পৌর ব্যবস্থাপনার দাবীতে ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভা অনুষ্ঠিত

পরিকল্পিত পৌর ব্যবস্থাপনার দাবীতে ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভা অনুষ্ঠিত

Map -Edgongএম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার জেলার বৃহত্তম বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজার ও আশপাশের এলাকায় ক্রমবিকাশমান নগরায়নের সুষ্ঠু অবকাঠামো, পরিকল্পিত পৌর ব্যবস্থাপনার দাবীতে ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের এক সভা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় কমিটির সভাপতি কাফি আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকলাইন মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে স্ব স্ব মতামত ব্যক্ত করেন পৌরসভা বাস্তবায়ন আন্দোলন কমিটির নেতৃবৃন্দের মধ্যে – আজাদ মনছুর, সামসুল আলম, এম. আবুহেনা সাগর, ছৈয়দ করিম, সুমন চৌধুরী আগুন, জাহেদুল ইসলাম, হামিদুল ইসলাম, ইউনুছ, গিয়াস উদ্দীন, আনোয়ার, কার্তিক পাল, মোর্শেদ মাহবুবসহ আরো অনেকে।

উক্ত সভায় ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের ব্যাংক একাউন্ট, প্রবিধান প্রণয়ন, ওয়েবসাইট ও পৌরসভা আন্দোলন সফল করার লক্ষ্যে নানাবিদ সিদ্ধান্ত গৃহীত হয়। সে সাথে পুরনো বছরের জরাজীর্ণতা দূর করে জেলাবাসীকে ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.