
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
পেকুয়ায় নৈশ ক্রিকেট টূর্নামেন্ট উদ্বোধন করেছেন জাপা নেতা বিডিআর (অবঃ) জাহাঙ্গীর আলম। ৩০ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালীতে উক্ত ক্রিকেট টূর্নামেন্টের আয়োজন করা হয়।
স্থানীয় নাপিতখালী স্টার ক্লাবের উদ্যেগে আয়োজিত বিজয় দিবস-১৬ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানের শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিডিআর (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য ফয়সাল আকবর সিকদার, টইটং জাতীয় পার্টির সভাপতি মোঃ আবদুল খালেক, উপজেলা ওলামা পার্টির সভাপতি মৌলভী মোঃ ফিরোজ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.