সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / পেপিনো ফলের পুষ্টিগুণ

পেপিনো ফলের পুষ্টিগুণ

অনলাইন ডেস্ক:
পেপিনো ফল / পেপিনো মেলন (pepino melon) খেতে অনেকটা তরমুজের মতো। এর বৈজ্ঞানিক নাম হল, Solanum muricatum। তবে খাদ্যগুণ অত্যধিক। এটি তরমুজ জাতীয় ফল কিন্তু খেতে খুব সুস্বাদু, মিষ্টি ও রসালো। এ ফল কাঁচাও খাওয়া যায়।

পেপিনো মেলন গাছ গুল্ম জাতীয় গাছ তাই ছাদকৃষি, বেলকুনি, বারান্দা বা ছোট জায়গায় চাষ করা সম্ভব। এটি একটি ছোট গাছ যা ৩ ফুট (১ মিটার) পর্যন্ত লম্বা হয়। পাতাগুলি দেখতে অনেকটা আলু গাছের মত এবং এটির বৃদ্ধি ও গাছের ধরণ এবং ফলের ধরণ কিছুটা টমেটো গাছের মতো। গাছে ফুল ফোটার ৩০-৫০ দিনের মধ্যেই ফল পরিপক্ব হতে শুরু করে। এই ফলের ওজন ৪০০-৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এ ফলের বিচিও খাওয়া যায়।

পেপিনো ফল এখন আমেরিকান বা ইউরোপীয় জন্য বেশ পরিচিত ফল। ফলগুলো কলম্বিয়া, পেরু এবং চিলির হালকা আন্দিয়ান অঞ্চলের একটি গাছ। এই পেপিনো গাছ গুলি ক্যালিফোর্নিয়া, নিউজিল্যান্ড, চিলি এবং পশ্চিম অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি চাষ করা হয়। সুস্বাদু এই ফলটি বর্তমান বাংলাদেশেও চাষ হচ্ছে। এটি চাষ করতে তেমন যত্নের প্রয়োজন হয় না। রোগবালাই ও পোকার আক্রমণ খুব কম। বাড়ির ছাদে অথবা মাঠে সবখানে খুব সহজেই কম জায়গায় কম পরিশ্রমে পেপিনো ফল চাষ করা সম্ভব। যে কারণে দেশে বাড়ছে ফলটির চাষ।

পেপিনো মেলন পুষ্টি ও ঔষুধিগুণাগুণ সমৃদ্ধ একটি ফল। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। পেপিনোমেলন ফলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। এ ছাড়াও এতে রয়েছে পটাশিয়াম। সোডিয়াম কম থাকে। পেপিনো মেলন প্রধানত হৃদরোগ, উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের মতো পরিস্থিতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। এই ফল শরীরের পানি শূন্যতা পূরন করে কারন এই ফলে ৯৩% পানি বিদ্যমান।

পেপিনো ফলের পুষ্টিগুণ
পেপিনো ফলের এর পুষ্টিগুণ প্রচুর রয়েছে। এটি নিয়মিত খেলে আমাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি যোগাবে। ১টি ফলে রয়েছে:-

  • ক্যালরি 26
  • মোট ফ্যাট 0.1g0%
  • স্যাচুরেটেড ফ্যাট 0.029g0%
  • ট্রান্স ফ্যাট
  • পলিয়ুনস্যাচুরেটেড ফ্যাট0.044g
  • মনস্যাচুরেটেড ফ্যাট0.002 জি
  • কোলেস্টেরলl0mg0%
  • সোডিয়াম 14mg1%
  • মোট কার্বোহাইড্রেট 7g2%
  • ডায়েটারি ফাইবার 0.6g2%
  • চিনি 6.01g
  • প্রোটিন 0.4g
  • ভিটামিন ডি-
  • ক্যালসিয়াম 7mg1%
  • আয়রন 0.13mg1%
  • পটাসিয়াম 169mg5%
  • ভিটামিন A73IU1%
  • ভিটামিন C13.6mg23%
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.