
প্রতিকী ছবি
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন পোকখালীতে নিজ বাড়ীতে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, ২২ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১১টার দিকে পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার মৃত আল ফজল আলীর মানসিক ভারসাম্যহীন পুত্র মোহাম্মদ রশিদ প্রকাশ ভোলাইয়া বাড়ীর সবাই ঘুমন্ত অবস্থায় দুটি রুম বন্ধ করে পেট্রোল ঢেলে দেয়। পরবর্তীতে বাহির থেকে আগুন ধরিয়ে দেয়। এসময় রুমে বন্দী থাকা পরিবারের চারজন অগ্নিদ্বগ্ধ হয়। তাদের অবস্থা বেগতিক দেখে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে ৩/৪ মাস পূর্বে বিদেশ থেকে আসা মৃত আল ফজল আলীর বড় পুত্র জসিম উদ্দীনের মৃত্যু হয়। পরবর্তীতে আরো একজনের মৃত্যু হয়েছিলো। উক্ত ঘটনায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ১২ এপ্রিল বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে আশুরা বেগম নামের আরও এক মহিলার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে পোকখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কলিম উল্লাহ ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকারের সাথে কথা হলে তারা মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.