
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
‘‘নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে’’ শ্লোগানে মুখরিত এবার ঝাঁক জমক পূর্ণ পরিবেশে ঈদগাঁওতে দু’শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ষবরণ উৎসবের প্রস্তুতি সম্পন্নের দিকে বললেই চলে। আর এতে ১৪২৩ বাংলাকে বিদায় দিয়ে ১৪২৪ কে সাদরে বরণ করে নেবে বিশাল এলাকাবাসী। এই নিয়ে উৎফুল্ল হয়ে উঠেছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বর্ষবরণ উৎসব প্রত্যার্শীরা।
১২ এপ্রিল বিকেলে সরজমিন পরিদর্শনকালে দেখা যায়, জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দু’দিন ব্যাপি বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষ্যে অত্র বিদ্যালয়ের মাঠে চলছে আয়োজকদের ব্যাপক কাজকর্ম।
অন্যদিকে আরেক শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের মাঠেও থেমে নেই বর্ষবরণ উৎসব উপলক্ষ্যে নানা কাজকর্ম। সেই সাথে দৃষ্টি নন্দন গেইট দিয়ে সবাইকে মুগ্ধ করেছে বিদ্যালয়টি। তবে অত্র বিদ্যালয়ে দিন ব্যাপী বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে- মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভা যাত্রা, বৈশাখী গান, নান্দনিক নৃত্য, কৌতুক, নাটিকা, ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ উল্লাস, মোরগ লড়াই, নারী ও পুরুষের হা-ডু-ডু, নাগর দোলা ও রকমারী পণ্যের সমহার। তার পাশাপাশি ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়েও থাকছে নানা আয়োজন মালা।
বর্ষবরণ উৎসব প্রসঙ্গে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ক্রীড়া শিক্ষক নুরুল আমিন হেলালী জানান- ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের উদ্যেগে ব্যাপক পরিসরে সকাল বেলায় মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হবে।
অপরদিকে বাংলা বছর উপলক্ষ্যে পুরোনোকে বিদায় দিয়ে নতুনত্বকে বরণ করে নিবে হালখাতার মধ্য দিয়ে বিভিন্ন ব্যবসায়ীক কেন্দ্রের ব্যবসায়ীরা। এই নিয়ে তারাও এ দিনকে বরণ করে নেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিও শেষের দিকে বললেই চলে। সব মিলিয়ে এবার মহা ধুমধামে বরণ করতে যাচ্ছে পহেলা বৈশাখ ঈদগাঁওবাসী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.