এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে জয়যুক্ত করতে পোকখালীতে সর্বদলীয় মতবিনিময় সভা হয়েছে।
৯ ডিসেম্বর সকালে পোকখালীর মুসলিম বাজার প্রাঙ্গনে আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক দেলোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ আহবায়ক আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মাষ্টার কামাল হোসেন, শামশুল আলম মেম্বার, রমজান আলী, বেলাল উদ্দিন ও রাশেদুল হক রানা।
মতবিনিময় সভায় এলাকার বিপুল সংখ্যক সর্বদলীয় লোকজন অংশ নেন। পরে এ সভায় নৌকার পক্ষে বাড়ী বাড়ী গিয়ে ক্যাম্পিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য যে, ইতিপূর্বে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়নে নৌকাকে জয়যুক্ত করতে শুরু হয়ছে মতবিনিময়, উঠান বৈঠক, গণসংযোগ ও নির্বাচনী বর্ধিত সভা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.