সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রশিদনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

রশিদনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রশিদনগরে যাত্রীবাহী হানিফ পরিবহনের সাথে কারের মুখামুখি সংঘর্ষে ৭ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের পানিরছড়া গ্যারেজ এলাকায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করে স্থানীয়রা। এতে কার চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ঘটনার সময় চট্টগ্রাম মুখী কার যার নং চট্টমেট্রো গ-১১-৫৫০১ যাওয়ার পথে কক্সবাজার মুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস নং ঢাকামেট্রো ব-১৪-১০৭১ টমটমকে ওভারটেক করতে গিয়ে মুখামুখি সংঘর্ষ লেগে যায়। এসময় উভয় গাড়ীর আনুমানিক ৬/৭ জন যাত্রী আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তুলাবাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি দুই জনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি তাদের হেফাজতে রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.