সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পোকখালীর ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোবাইলসহ নগদ টাকা ছিনতাই

পোকখালীর ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোবাইলসহ নগদ টাকা ছিনতাই

এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় ইউনিয়ন পোকখালীর এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ২৫ মে কসমেটিক্স দোকানের জন্য মালামাল ক্রয় করে চট্টগ্রাম থেকে আসার পথে দুপুরের দিকে পটিয়া নামক এলাকায় ছিনতাইয়ের খপ্পরে পড়ে ইউনিয়নের পূর্ব পোকখালী সিকদার পাড়ার মৃত মমতাজ মিস্ত্রীর পুত্র জসিম উদ্দিন। তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিয়ে তার শরীরের কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ ব্যাপারে আহতের বড় ভাই ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, গত কয়েকদিন পূর্বে ঈদগাঁও বাসষ্টেশনস্থ একটি ব্যাংক থেকে ফ্লিম স্ট্যাইলে ভারুয়াখালী এলাকার এক মহিলার কাছ থেকে নগদ ব্যাংক থেকে উত্তোলনকৃত ৭০হাজার টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ও ঘটেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.