সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ভক্তদের দেখা দিচ্ছেন শাবানা?

ভক্তদের দেখা দিচ্ছেন শাবানা?

শাবানা/ ছবি: সংগৃহীত

বছরের হিসেবে ১৭ বছর। আর দিনের হিসেব…! ভক্তদের কাছ থেকে ঠিক এতটা সময় ধরেই দূরে রয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। তবে নতুন খবর হলো ২৩ মে রাতে দেশে এসেছেন এ নায়িকা।

২৫ মে এফডিসিতে বংলাদেশ চলচ্চিত্র পরিচালক প্রযোজক সমিতির তরফ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এফডিসিতে। আর এমন তথ্য জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।

২০০০ সালের পর চলচ্চিত্র অঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ছিলেন এই জগতের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন। চলতি বছরে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত করেছে বাংলাদেশ সরকার। তবে তার আগেই ২৫ মে এফডিসিতে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা এগারোজন’ এর কলাকুশলীদের সংবর্ধনা উপলক্ষে ভক্তদের কাছে দেখা দেওয়ার সম্ভবনার দুয়ার খুলল।

গুলজার বলেন, ‘অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শাবানা ম্যাডামকে আমন্ত্রণ জানানো হচ্ছে আজ (২৩ মে)। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী এ অভিনেত্রী মাসখানেক দেশে থাকবেন বলে জানা গেছে।’

শাবানা/ ছবি: সংগৃহীত

চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে সিনেমায় অভিষেক হয় শাবানার। ১৯৬৭ সালে এহতেশামের ‘চকোরী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এ নায়িকা। ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ২৫টি ছবির প্রযোজনাও করেছেন। অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’।

সূত্র:মিঠু হালদার/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.