সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / পোকখালীর ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হলেন আবদুল্লাহ

পোকখালীর ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হলেন আবদুল্লাহ

https://coxview.net/wp-content/uploads/2024/04/Election-Abdullah-Sagar-17-4-24.jpeg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের অবহেলিত ও অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হয়েছেন আবদুল্লাহ বিন ছৈয়দ ছিদ্দিকী।


জানা যায়,পোকখালী ইউপির ৮নং ওয়ার্ড থেকে নির্বাচনে করার ইচ্ছা পোষন করেছেন প্রতিবাদী সৎ, যোগ্য ব্যক্তি আবদুল্লাহ। তিনি এবার টিউব ওয়েল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
অপরাদমুক্ত, মডেল এলাকা গঠনে তার চিন্তা চেতনা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও স্মার্ট ওয়ার্ড গঠনে বদ্ধ পরিকর।


আগামী ২৮শে এপ্রিলের নির্বাচনে অত্র ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মধ্য সবদিক বিবেচনায় নারী পুরুষ সাধারণ ভোটারদের আলোচনায় শীর্ষে অবস্থানে মেম্বার প্রার্থী আবদুল্লাহ বিন ছৈয়দ ছিদ্দিকী। মানুষের বিপদে ঘরে বসে থেকে ছুটে যান তিনি, বিপদগ্রস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বিয়ে সাদী, অভাবী মানুষের পাশে থাকাসহ নানা কর্মকান্ডে তাকে দেখা যায়।


জনপ্রিয় মেম্বার পদপ্রার্থী আবদুল্লাহের সাথে কথা হলে জানান, শুধু ব্যক্তিগত সহযোগীতা দিয়ে সমাজের মানুষের সমস্যার সমাধান করা সম্ভবনা। তাই বৃহৎ পরিসরে সার্বিক উন্নয়ন করতে পোকখালী ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হয়েছি। সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন জবাব দিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ওয়ার্ড গঠন করতে চান। সাধারণ মানুষের ভোটে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.