সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / পোকখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী ফরিদের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

পোকখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী ফরিদের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ২নং পোকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (টিয়া পাখি প্রতীকের) ফরিদুল আলম ফরিদের সমর্থনে বিশাল এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ই এপ্রিল রাত সাড়ে আটটার দিকে পশ্চিম গোমাতলী বাজার প্রাঙ্গনে মুরব্বী আলহাজ্ব সৈয়দ আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বর্তমান মেম্বার আলাউদ্দিন, সাবেক মেম্বার আব্দুল্লাহ বিন ছৈয়দ সিদ্দিকী, আব্দুল মালেক, মাওলানা আবছার জাফর আলম, মীর আহমদ, এবাদুল হক, আমির মোহাম্মদ ও ইসমাঈলসহ আরো অনেকে।

ঈদগাঁও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আলমগীর বাংলা ও বৃহত্তর ঈদগাঁও ভাই ভাই শ্রমিক সংগঠনের সহ-সভাপতি আবুল কাসেমসহ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা এবার পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকা থেকে চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম ফরিদকে নির্বাচিত করার লক্ষ্য অঙ্গীকার করেন এবং চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একযোগে সবাই
কাজ করার প্রতিও একমত পোষন করেন।

চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম ফরিদ বলেন, এলাকাবাসীর খেদমত করতে এবং রাস্তাঘাটের উন্নয়নের স্বার্থে প্রার্থী হয়েছি। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ফরিদুল আলম দীর্ঘদিন ধরে এলাকার স্বার্থে নানামুখী উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রাস্তাঘাটের উন্নয়নে নিজের তহবিল থেকে তিনি নগদ অর্থ দিয়ে পাশে থাকার চেষ্টা করেছেন। মানবিক, সামাজিক কাজে নিজে স্ব উদ্যোগে এগিয়ে এসেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.