এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
ঝরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্রীজটি পোকখালী গোমাতলী ব্রীজ নামে পরিচিত। ব্রীজের মাঝে মাঝে পাটাতন উঠে যাওয়া ও জনজীবন প্রতিনিয়ত সংকটে রাখা এ ব্রীজটিতে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে। এটি ইউনিয়নের তিন ওয়ার্ডের জনগন আয়তনের সংযোগ স্থল এই সংকটাপন্ন ব্রীজটি। এক তৃতীয়াংশ জনগোষ্ঠীর কক্সবাজার-ঈদগাঁও যাওয়ার একমাত্র পথ এটি। ব্রীজ দিয়ে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলছে সাধারন জনগন এবং যানবাহন। এ পথ দিয়ে চলছে মালবাহী গাড়িও। ব্রীজের পাটাতন গুলো ভেঙ্গে ঝুঁকিপূর্ণ থাকলে কোন পদক্ষেপ গ্রহন করছেনা কর্তৃপক্ষ। ইতিপূর্বে ব্রীজ টির করুন দশার চিত্র সরেজমিন পরিদর্শন করেন, উপজেলা প্রশাসন, প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা। এছাড়া এ সংকটাপন্ন ব্রীজ নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পত্র পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশের পরেও ব্রীজটি সংস্কারে এগিয়ে আসছেনা।
বর্তমানে এমন ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে মানুষ এবং ছোটবড় যানবাহন কিভাবে চলাচল করবে সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়ে।
তবে স্থানীয়দের মতে, স্থায়ীভাবে ঢালায় ব্রীজ নির্মাণ না হওয়া পর্যন্ত পাটাতন গুলো তুলে নিয়ে দ্রুত মেরামত না করলে যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানী হওয়ার শংকা প্রকাশ করেন। এমতাবস্থায় মানবিক বিবেচনায় মারাত্মক ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন যে, নতুন পাটাতন স্থাপনে জরুরী ব্যবস্থা নিয়ে লোক জনকে নির্বিঘ্নে পথ চলার বিষয়টি নিশ্চিত করা হোক।
পোকখালী আ,লীগের যুণ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বিগত বছর ধরে পোকখালী-গোমাতলীর সংযোগ লোহার ব্রীজটি দ্রুত সংস্কারের দাবী জানান।
ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানান, ব্রীজ নির্মান প্রক্রিয়াধীন। তবে চলাচলের স্বার্থে আপাতত সংস্কার করার দাবী তাঁর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.