
এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ জামে মসজিদে জুমার নামাজ শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের খতীব মাও: জাফর আহমদ।
এতে উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ মুছুল্লীগণ উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করে মাননীয় প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.