
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। তিনি জানান, খুব শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
এদিকে গত ৬ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরার সময় প্রিয়াংকার হাতে বাগদানের আংটি দেখা গেছে।
দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর প্রিয়াংকা হাত থেকে বাগদানের আংটি খুলে নিজের প্যান্টের পকেটে রাখেন।
ইউএস উইকলি সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টেই নিউইয়র্কের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিক তাদের বাগদানের কথা জানান।
এ সময় প্রিয়াংকাকে বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনার নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে জবাব দেন নিক। তিনি জানান, তারা খুব তাড়াতাড়ি সংসার পাততে চান।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.