
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারকালে হানিফ পরিবহনের ধাক্কায় গুরুতর আহত ঈদগাঁও কলেজের শিক্ষার্থী মারুয়া খানমের জ্ঞান এখনো ফিরেনি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে জানান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রনেতা নজরুল।
গত ২ ফ্রেরুয়ারী বেলা একটার দিকে ঈদগাঁও বাস ষ্টেশনে ঈদগাহ কলেজ থেকে বাড়ী যাওয়ার পথে একাদশ শ্রেনীর মানবিক প্রথম বর্ষের ছাত্রী মারুয়া খানম মহাসড়ক পার হতে গিয়ে হানিফ পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে প্রেরণ করে। আহত শিক্ষার্থীর কোমর ও মাথায় আঘাত হয়েছে বলে জানা গেছে। তার অবস্থার অবনতি দেখা দেওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মারুয়া খানম এখনো অজ্ঞান বলে জানান শিক্ষার্থী নজরুল ইসলাম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.