
ফায়ার সার্ভিস স্থাপনের দাবী ঈদগাঁওবাসীর
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপনের জোর দাবী জানিয়েছে বিশাল এলাকাবাসী। ৩২ কিলোমিটার দূরবর্তী জেলা শহর কিংবা চকরিয়া থেকে ফায়ার সার্ভিস আসতে না আসতেই অগ্নিকান্ড কবলিত বসতবাড়ী কিংবা দোকান পাট পুড়ে ছারখার হয়ে পড়ে। তাই এসবের দিকে বিবেচনায় রেখে দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস স্থাপনের আহবান জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। অগ্নিকান্ডের ভয়াবহ কালো থাবায় কোটি কোটি টাকার সম্পদ পুড়ে মাটি হয়ে যাচ্ছে প্রতিবছর।
এদিকে পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, চৌফলদন্ডী ও ঈদগাঁও’র প্রত্যান্ত গ্রামাঞ্চলে বসতবাড়ী সহ অন্যন্য জিসিন পত্র অগ্নিকান্ডের থাবায় ধংস হচ্ছে। দীর্ঘবছর ধরে একের পর এক আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বৃহত্তর ঈদগাঁও’র তিন লক্ষাধিক জনগোষ্টীর একমাত্র দাবী একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য। কিন্তু সে দাবী আজ অবধি পর্যন্ত সাংবাদিক ও লেখকদের লেখনিতে জাগ্রত রয়েছে।
ঈদগাঁও’র কোন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেই কক্সবাজার কিংবা চকরিয়া থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনা কখনো সম্বব নয়। ওইখান থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর পূর্বেই সবকিছু পুড়েই ছারখার হয়ে যায়। এভাবে শত শত দরিদ্র পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের ভিখারি হচ্ছে। জেলা সদরের ঈদগাঁও বাজারে ব্যবসায়ীক লেনদেন সহ দোকান পাঠ এবং ঘর বাড়ী ও জনবসতি বেশী বলে জানা গেলেও অদ্যবধি এখনো পর্যন্ত একটি ফায়ার সার্ভিস স্থাপন করা হয়নি। এমনকি ঈদগাঁওতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরী বলে মনে করেছেন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
এদিকে অগ্নিকান্ডের শিকার একাধিকজনের সাথে কথা হলে তারা দুঃখ প্রকাশ করে এ প্রতিনিধিকে – ঈদগাঁওতে বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের মত দুর্ঘটনায় শিকার হয়ে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে। এই দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে অবিলম্বে ঈদগাঁও’তে একটি ফায়ার সার্ভিস জরুরী বলে মনে করেন তারা। ফায়ার সার্ভিস স্থাপনের বিষয়টি যদি বিবেচনা করা হয়, তাহলে ঈদগাঁওবাসী আশার আলো খুঁজে পাবে।
এ ব্যাপারে এলাকার সচেতন মহলের মতে, ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপন এখন সময়ের দাবীতে পরিণত হয়ে পড়েছে।
উল্লেখ্য যে, ফায়ার সার্ভিস স্থাপনের জন্য বহু পূর্বে জায়গা নির্ধারণ করা হয়েছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.