সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ফের একসঙ্গে ফেরদৌস-জিত্

ফের একসঙ্গে ফেরদৌস-জিত্

jeet-ferdousদুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী ফেরদৌস এবং জিত্ ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘বাদশা’য় একসঙ্গে দেখা যাবে তাদের।

ফেরদৌস এবং জিত্ এর আগে কলকাতার সিনেমা ‘ফাইটার’ এ একসঙ্গে অভিনয় করেছেন।

জানা গেছে, ‘বাদশা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন ওপার বাংলার নায়ক জিত্। জিতের নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া। আর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এপার বাংলার নায়ক ফেরদৌসকে।

সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে ফেরদৌসের সঙ্গে প্রাথমিকভাবে কথা হলেও এখনও চুক্তি হয়নি বলে জানা গেছে।

‘বাদশা’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। চলচ্চিত্রটি পরিচালনা করবেন কলকাতার বিখ্যাত নির্মাতা বাবা যাদব। সঙ্গে থাকবেন বাংলাদেশের নতুন পরিচালক সীমান্ত।

বৃহস্পতিবার থেকে গাজীপুরের টঙ্গিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। গাজীপুর, পুবাইল ছাড়াও চলচ্চিত্রের শুটিং রাজধানীর কিছু সিনেমা হল, কারওয়ানবাজার বস্তিসহ লালবাগ কেল্লা, আশুলিয়ার একটি শুটিং স্পটে হবে বলে জানা গেছে।

নায়ক ফেরদৌস জিত্ ছাড়াও কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গেও অভিনয় করেছেন। তিনি দুই বাংলাতেই বেশ দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

সূত্র: গ্লোবটুডে২৪ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.