
অনলাইন ডেস্ক :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। জেলায় প্রচুর বৃষ্টি ও বাতাস বইছে ফলে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ১৭ জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। এর কয়েক ঘণ্টা পর অপর একটি ট্রলার ভাসমান ১৭ জেলেকে উদ্ধার করেছে অন্য একটি মাছধরা ট্রলার।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকেই জেলায় প্রচুর বৃষ্টি ও বাতাস বইছে।
ডুবে যাওয়া ট্রলার মালিকের নাম মো. সুজন মিয়া। সুজনের বাড়ি বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার বলেন, ১৭
জেলে গভীর সমুদ্রে মাছ ধরছিল। সকাল ৯ টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ট্রলারটি
ডুবে যায়। ট্রলারে থাকা ১৭ জেলেকে ভাসমান অবস্থায় কয়েকঘণ্টা পর পাথরঘাটার আনছার
খানের ট্রলারের মাঝি ইসমাইল হোসেনসহ জেলেরা উদ্ধার করে ।
তিনি বলেন, উদ্ধারকৃত জেলেরা সুস্থ আছেন। তাদের নিয়ে দ্রুত ঘাটে রওয়ানা হয়েছেন। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত চারটি মাছ ধরা ট্রলারের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.