
সংবাদ বিজ্ঞপ্তি :
দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে জাসদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ২আগস্ট বুধবার বিকাল ৪টায় জেলা জাসদ কার্যালয়ে জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক ও কক্সবাজার জেলা সভাপতি রমজান আলী সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- জাতীয় যুব জোট কক্সবাজার জেলা সহ-সভাপতি আবদুর রহিম, মোঃ আজম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী, অর্থ সম্পাদক দিদারুল আলম দিদার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, মোঃ আব্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, উখিয়া উপজেলা যুব জোট সভাপতি একরামুল হক কন্ট্রাক্টর, যুব জোট নেতা রুবেল হোসেন রানা, খাইরুল ইসলাম অভি, মোঃ দিদার প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ষড়যন্ত্র-চক্রান্তের রাজনৈতিক ধারা ধ্বংস কর গণতান্ত্রিক-সাংবিধানিক প্রক্রিয়া নিরাপদ কর। সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ে দলবাজী দুর্নীতি বৈষম্যের অবসান করার দাবী জানানো হয়।
বক্তারা আরও বলেন, জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কক্সবাজার জেলা কর্তৃক মাসব্যাপী যে কর্মসূচী ঘোষণা করেছেন তার অংশ হিসাবে ৫ আগষ্ট শনিবার মশাল মিছিল ও পথসভা সফল করার জন্য কক্সবাজারের শান্তিপ্রিয় জনগণকে আহবান জানানো হয়। শেষে এক বিক্ষোভ মিছিল কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.