সাম্প্রতিক....
Home / জাতীয় / বাংলাদেশ-ভারত সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারত সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সু-সম্পর্ক বিশ্বে দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতেও দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সোমবার (১১ মার্চ) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী চারটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো উজ্জ্বল ও সম্ভাবনাময় হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভারত সরকারের অনুদান অর্থায়নে জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভারত সরকারের অনুদান সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় ১১টি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট উদ্বোধন করেন। সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক-এনকেএন সম্প্রসারণের আওতায় বাংলাদেশে এনকেএন সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করেন হাসিনা-মোদি।

এছাড়া ভারত থেকে প্রাপ্ত ঋণে কেনা ৬০০ বাস ও ৫০০ ট্রাক উদ্বোধন করেন তারা। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। দু’দেশের সম্পর্ক আত্মিক ও পারিবারিক হিসেবেও উল্লেখ করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের মধ্যকার বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্কের কথা উল্লেখ করেন।

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.