
হলিউড কিংবা বলিউড সহ সকল বিনোদন দুনিয়ার দিকে তাকালে আপনি খেয়াল করবেন যে তারকা পিতা মাতার সন্তান তাদের দেখানো পথ অনুসরণ করছেন। বাংলাদেশি বিনোদন মাধ্যম ও এর থেকে পিছিয়ে নেই। জেনে নিন কাদের সাথে কাদের কেমন সম্পর্ক।
১। অভিনেতা বুলবুল আহমেদ এর স্ত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী ডেইজি আহমেদ। তাদের কন্যা অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ডেইজি আহমেদ এর বড় বোন অভিনেত্রী লায়লা হাসান। লায়লা হাসান এর স্বামী অভিনেতা হাসান ইমাম।
২। অভিনেতা আবুল হায়াৎ এর দুই কন্যা বিপাশা হায়াৎ এবং নাতাশা হায়াৎ। বিপাশা হায়াৎ এর স্বামী অভিনেতা তৌকির আহমেদ।নাতাশা হায়াৎ এর স্বামী শাহেদ শরিফ খান। তৌকির আহমেদ এর বোনের স্বামী ক্রিকেটার আতাহার আলি খান। আবুল হায়াৎ এর বোন এর কন্যা অভিনেত্রী ফিমা। ফিমা এর স্বামী অভিনেতা গাউসুর আজম শাওন।
৩। পরিচালক কাজি হায়াৎ এর পুত্র অভিনেতা কাজি মারুফ।
৪। অভিনেত্রী আনোয়ারা জামান এর কন্যা অভিনেত্রী মুক্তি।
৫। গায়ক তাহসান রহমান খান এর স্ত্রী অভিনেত্রী মিথিলা। মিথিলা এর ভাই অভিনেতা মিশু। তার বোন এর স্বামী বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। অমিতাভ রেজা এর প্রথম স্ত্রী অভিনেত্রী জেনী।
৬। অভিনেতা সুব্রত বড়ুয়া এর স্ত্রী অভিনেত্রী দোয়েল।তাদের কন্যা অভিনেত্রী দিঘী।
৭। অভিনেতা আমিন খান এর ভাই অভিনেতা আরাভ খান।
৮। অভিনেতা ড্যানি সিডাক এর পুত্র অভিনেতা সাজিদ ইফতেখার।
৯। অভিনেতা ফেরদৌস এর ভাই অভিনেতা তৌফিক।
১০। গায়ক তপন চৌধুরী এর ভাই চিত্রশিল্পী স্বপন চৌধুরী এর পুত্র গায়ক অর্ণব এবং কন্যা উপস্থাপিকা অদিতি সেনগুপ্ত। অর্ণব এর স্ত্রী গায়িকা শাহানা বাজপেয়ী।
১১। গায়ক আসিফ আকবর এর স্ত্রীর ভাই ক্রিকেটার এনামুল হক মনি। আসিফ আকবর এর বোনের ননদ গায়িকা মিতা হক। মিতা হক এর স্বামী অভিনেতা খালেদ খান। তাদের কন্যা মঞ্চ অভিনেত্রী জয়িতা।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.