সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বাইশারীতে ঈদগড়ের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বাইশারীতে ঈদগড়ের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা

 

হামিদুল হক; ঈদগড় :

পূর্ব শত্রুতার জের ধরে পার্বত্য বান্দরবন জেলার বাইশারী ইউনিয়নের করলিয়ামুরা এলাকায় গত ২৬ অাগস্ট রাত সাড়ে ৮ টায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ লোকজন। নিহত ব্যক্তি রামু থানার ঈদগড় ৯নং ওয়ার্ড করলিয়ামুরা গ্রামের মৃত হেদায়ত অালীর পুত্র নজির অাহাম্মদ (৬৫) প্রকাশ মাইক নজির।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নজির আহামদ করলিয়ামুরা জামে মসজিদ থেকে এশার নামাজ অাদায় করে নিজ বাড়ীতে যাওয়ার পথিমধ্যে বাইশারী করলিয়ামুরা এলাকায় গেলে উৎপেতে থাকা প্রতিপক্ষ লোকজন লোহাড় রড় দিয়ে তাকে এলোপাতারি মারধর করে পুরা শরীর তেথঁলে দেয় ও মাথা ফেটে দেয়। তার শোর চিৎকারে লোকজন এগিয়ে অাসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গুরুত্বর অাহত অবস্তায় নজির অাহাম্মদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত নজির অাহাম্মদের পুত্র হেলাল উদ্দিন বলেন, অামার বাবা মৃত্যু বরণ করার অাগে অামাদের সাথে কথা বলে জানিয়েছে কারা তাকে মারধর করেছে।

এলাকার একাধিক সুত্র দাবি করেছে, ঘটনাটি পুর্ব পরিকল্পিত। রাতে ঘটনার পর পর বাইশারী তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ অাবু মুছা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের এ এস অাই মোরশেদ অালম ঘটনাস্তল পরিদর্শন ও অভিযান শুরু করেছে। লাশের ময়না তদন্ত ও দাফন শেষে মামলা করা হবে বলে জানা গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.