
প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষের ওপর ভ্যাটের বোঝা বাড়বে এবং মানুষ অর্থনৈতিক চাপে পড়বে বলে মনে করে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুক্রবার (১৪ জুন) বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি এক কঠিন পরিস্থিতির মুখোমুখি। চলতি বছরে রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হলেও হতাশ কৃষক ধানের ন্যায্য দাম না পেয়ে খোপ আগুনে জ্বালিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, সরকার যেহেতু অনির্বাচিত তাই এ সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। আর সেই কারণে কল্যাণ রাষ্ট্রের নীতি বিসর্জন দিয়ে সরকার বাজেট প্রণয়নে রীতি বহির্ভূত হয়ে অরাজকতার আশ্রয় নিয়েছে।
সূত্র: somoynews.tv- ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.