মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র বিরুদ্ধে সেনা অভিযান চলছে। রবিবার ও আজ সোমবার সেনাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে থিংদলতে এলাকার একটি আস্তানা থেকে দেশীয় বন্দুক সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। ওই ক্যাম্পটি সেনাবাহিনী দখল করে নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বান্দরবান রিজিয়নের সেনা কর্মকর্তারা জানিয়েছেন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএ সদস্যরা পালিয়ে যান। সেনা সদস্যরা ওই ক্যাম্প থেকে কেএনএর ব্যবহৃত বিপুল পরিমাণ গোলাবারুদ
এবং স্থলমাইন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) জব্দ করে। অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে বান্দরবানের কেএনএর অপতৎপরতা এবং সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা না পেয়ে রুমা উপজেলার বাক্তলাই পাড়ার ১১ বম পরিবারের ৩২ সদস্য গতকাল রবিবার সকালে পাশের থানচি উপজেলা সদরে আশ্রয় নিয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর জানান, বাকলাই এলাকা থেকে আসা বম পরিবারগুলোকে থানচি উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে সরকারিভাবে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিজ গ্রামে ফেরার অনুকূল পরিস্থিতি না আসা পর্যন্ত তারা সেখানে থাকতে পারবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.