সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে (সোমবার) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল হোসাইন, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আমীর হোসেন হেলালী, রামু প্রেসক্লাবের সভাপতি ও রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা ১১ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রামু উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

রামু উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্য বদ্ধ থেকে রামুর সুন্দর পরিবেশ রক্ষা করার আহবান জানিয়েছেন প্রধান অতিথি সোহেল সরওয়ার কাজল,
সভায় গরু সিন্ডিকেট করে চাঁদাবাজী, ভূমি দখল, চুরি, ডাকাতি রোধ কল্পে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন ওসি আনোয়ারুল হোসাইন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.