
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
বান্দরবানে সেনা রিজিয়নের পক্ষ থেকে ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক সরঞ্জাম, বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে চিম্বুক সড়কের কাছে হাতিভাঙ্গা ত্রিপুরা পাড়ায় বান্দরবান সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রীগুলো বিতরণ করেন।
এ সময় তার সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনু চিং, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মেহেদী হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হাতিভাঙ্গা পাড়ার পাড়া কারবারী বাদুহা ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, ‘ত্রিপুরা সম্প্রদায়সহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সেনাবাহিনী দীর্ঘদিন থেকে কাজ করছে। এছাড়া পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। সেনাবাহিনী পাহাড়ে সবার জন্যে কাজ করছে। তবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আশ্রয় না দেয়ার আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, বান্দরবানের দুর্গম এলাকার ত্রিপুরারা অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অনগ্রসর। শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে তাদের আরো এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে ত্রিপুরা নারী-পুরুষ নেচে গেয়ে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.