
কামাল শিশির; রামু :
৯০’ এর স্বৈরাচারবিরোধী সংগ্রামে কক্সবাজার জেলার মূখ্য সমন্বয়ক, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, চকরিয়া জিয়া পরিষদের আহবায়ক, কক্সবাজার জেলা বিএনপির সদস্য, চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাহউদ্দিন আহমেদের বিশ্বস্ত সহচর অধ্যক্ষ এস. এম. মনজুরকে ২৩ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ এ উপজেলা কমিটিতে যথাযোগ্য পদে মূল্যায়ন করার জন্য জোর দাবী জানিয়েছেন কর্মীসমর্তক ও চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
সম্মেলন ও কাউন্সিলকে সফল করার লক্ষে তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার প্রতিটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ এর পাশাপাশি ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
এছাড়া তিনি সম্মেলন ও কাউন্সিল এর জন্য নির্ধারিত মাঠ তথা চকরিয়া বিশ্ববিদ্যালয় ও কলেজ নেতা কর্মীদের নিয়ে পরিদর্শন করেছেন গতকাল। এসময় হাজারো নেতা কর্মী অধ্যক্ষ এস এম মনজুর এর সাথে ছিলেন। নেতা কর্মীরা সাংবাদিকদেরকে বলেন দলের দু:সময়ের কান্ডারী গণমানুষের আস্থাভাজন এবং সময়ের যোগউপযোগী নেতা আমাদের সকলের এবং পুরো চকরিয়া উপজেলার মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ এস এম মনজুরকে যথা যোগ্য পদে মূল্যায়ন করার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন এর প্রতি জোর দাবী জানান।
অপরদিকে অধ্যক্ষ মনজুর বিগত আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুমের পাশাপাশি নানা হয়রানীর শিকার হন। শুধু তা নয় তিনি হাসিনা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছিলেন। বর্তমানেও তিনি থেমে নেই। প্রতিনিয়ত দলের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দলের দূর্দিনের এ কান্ডারীকে ধরে রাখার জন্য তথা যোগ্য পদে অধিষ্ঠিত করার জন্য বিএনপির নীতি নির্ধারক গণের প্রতি জোর দাবী জানান চকরিয়া উপজেলার সর্বস্তরের জনগণ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.