সাম্প্রতিক....
Home / জাতীয় / বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। ফাইল ছবি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার আর নেই। সোমবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে এ‍্যালিফ‍্যান্ট রোডের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এম কে আনোয়ার দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।

তিনি ১৯৩৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি সরকারি চাকরি করতেন। তিনি সর্বমোট ৫ বার জাতীয় সংসদ সদস্য এবং ২ বার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

 

সূত্র:আশরাফ ইসলাম-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.