
বিয়ের একবছর পর প্রকাশ্যে বিয়ের কথা জানালেন সময়ের অন্যতম কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁই। বর প্রয়োজক ও ব্যবসায়ী নজরুল ইসলাম রাজ। পারিবারিকভাবে প্রায় এক বছর আগে তারা বিয়ের কাবিন করেন। বিয়ের কথা গোপন রাখলেও শেষ পর্যন্ত তা স্বীকার করেছেন জুঁই।
জুঁই জানান, একেবারে ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্যদের নিয়ে এক বছর আগে নরসিংদীতে আমার গ্রামের বাড়িতে কাবিন হয়ছে। তবে আনুষ্ঠানিকতা হয়নি। পরে ঢাকায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতা হয়নি, এখন বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে নিয়ে করতে চাই।
বিয়ের বিষয়টি গোপন রাখার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্তে এমনটি হয়েছে। বিয়ের বিষয়টি ফলাও করে প্রচার হোক, দুই পরিবারের কেউই তা চাননি। তবে ভক্তদের একটা জানার আগ্রহ থাকে শিল্পীদের জীবন নিয়ে। সে বিষয়টি ভেবে বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনেছি।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.