সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / বিয়ে করলেন চিত্রনায়ক আরেফ সৈয়দ

বিয়ে করলেন চিত্রনায়ক আরেফ সৈয়দ


বিয়ে করলেন চিত্রনায়ক আরেফ সৈয়দ। কনের নাম সামিয়া আফরোজ। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিষয়ে অনার্স চূড়ান্ত বর্ষে পড়ছেন।

হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মাণ করেন চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। এই চলচ্চিত্রটি-ই আরেফ সৈয়দকে আলোচনায় নিয়ে আসে। এখানে আরেফ সৈয়দ মূখ্য ভূমিকায় অভিনয় করেন।

বিয়ে প্রসঙ্গে আরেফ সৈয়দ বলেন, ‘কনে সামিয়া আমার পূর্ব পরিচিত। গত ২১ আগস্ট মেয়ের বাসায় আকদ হয়েছে। শনিবার মেয়ে পক্ষের বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমাদের রিসেপশন শিগগির করবো।’

২০০৯ সালে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দেশে চলে আসেন আরেফ সৈয়দ। সে বছর সুমন জাহানের ‘দ্য প্রফেশনালস’ নামের একটি শর্ট ফিল্মে কাজ করার সুযোগ হয় আরেফের।

২০১০ সালে রাশিয়ান কালচারাল সেন্টারে সেই শর্টফিল্মের প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নির্মাতা মোরশেদুল ইসলাম। শর্টফিল্ম দেখে আরেফের অভিনয়ের প্রশংসা করেন তিনি এবং তার ছবির জন্য প্রাথমিকভাবে নির্বাচন করেন।

এছাড়াও হলিউড ছবি ‘কার্স অফ দ্য কোহিনূর’- এ অভিনয় করছেন এই অভিনেতা।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.