সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ভারুয়াখালীতে বস্তাবন্দি অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

ভারুয়াখালীতে বস্তাবন্দি অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

http://coxview.com/wp-content/uploads/2021/08/Lash-kamal-14-8-21.jpg

ভারুয়াখালীতে বস্তাবন্দি অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

কামাল শিশির; রামু :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে সায়মন (১৩) নামের অটোরিক্সার চালকের লাশ বস্তাবন্দি অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উদ্ধার করে।

নিহত চালক রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (বড় ধলিরছড়া) গ্রামের হত দরীদ্র পরিবার ছাবের আহমদ ছেলে।

জানা যায়, সায়মনকে অপহরণ করে নিয়ে নির্মম ভাবে খুন করা পর তার অটোরিক্সাটি নিয়ে যায় খুনিরা ।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস জানান, ঘটনাটি নিতান্ত দুঃখজনক।

১৩ আগস্ট সন্ধ্যা ৬ টায় নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

অচিরেই খুনিদের আইনের আওতায় আনা হবে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাবে প্রচার প্রচারণার পর খুনিদের গ্রেফতারের আবেদন জানান।

ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের মাঝে হস্তান্তর করার কথা রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.