সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / বেড়িবাঁধ নির্মাণের দাবি : রেজু খালের জোয়ারেই তলিয়ে যায় গোরাইয়ারদ্বীপ সিকদারপাড়া

বেড়িবাঁধ নির্মাণের দাবি : রেজু খালের জোয়ারেই তলিয়ে যায় গোরাইয়ারদ্বীপ সিকদারপাড়া

হুমায়ুন কবির জুশান; উখিয়া :
কক্সবাজারের উখিয়া গোরাইয়ারদ্বীপ এলাকা থেকে রেজু খালের মোহনা প্রায় দেড় কিলোমিটার দুরে অবস্থিত। বেড়িবাঁধ না থাকায় দক্ষিণ পাশে গোরাইয়ারদ্বীপ সিকদারপাড়া রেজুখালের স্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় তিনটি গ্রাম।

সরেজমিনে দেখা গেছে, একটি বাঁধের অভাবে রেজু খালের পানিতে গোরাইয়ারদ্বীপ সিকদার পাড়ার বিভিন্ন অংশের পাড় ভেঙ্গে পড়েছে। পাড় ভেঙ্গে খালে পড়ে প্রতিনিয়ত খালের পরিধি বাড়ছে। হারিয়ে যাচ্ছে কৃষি ও ফসলি জমি। চিত্র থেকে মুছে যাচ্ছে বাপ-দাদার রেখে যাওয়া পুরানো ভিটে-বাড়ি।

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে রেজু খালের পাড় বিলিন হয়ে যাওয়ায় এলাকায় বসবাসকারি লোকজনের চিন্তার যেন শেষ নেই। রেজু খালের করাল গ্রাসে বিলিন হতে চলেছে মানুষের জায়গা জমি। এপার ভাঙ্গে ওপার গড়ে। রেজু খালের ভাঙ্গা-গড়ার এই খেলায় শিঘ্রই মানুষের ঘর-বাড়ি বিলিন হয়ে পথে বসার উপক্রম হয়েছে। এখনই নতুন করে বাঁধ নির্মাণ করা না হলে মানুষের জান-মালের ব্যাপক ক্ষতির কথা জানিয়ে স্থানীয় গোরাইয়ারদ্বীপ এলাকার আলা উদ্দিন সিকদার বলেন, বাঁধ না থাকায় রেজু খালের দক্ষিণ পাশের গোরাইয়ারদ্বীপ, লম্বরিপাড়া ও গোয়ালিয়া পালং এলাকা ভুক্তভোগী কৃষক, জেলে, শ্রমজীবি ও সাধারণ খেটে-খাওয়া ২০ হাজার মানুষের কষ্টের কথা বলে শেষ করা যাবে না।তাই এলাকাবাসি বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। এখানকার অধিকাংশের পেশা মাছ ধরা ও কৃষিকাজ। এই মৌসুমের পূণির্মার জোয়ারে কৃষিজমির পাশাপাশি রেজু খালের পানি বাড়িঘরে প্রবেশ করে তলিয়ে যায় রান্নার চুলাও। সরেজমিন পরিদর্শনে গিয়ে ভাঙ্গনের ভয়াবহতার চিত্র দেখা যায়।

বেলাল উদ্দিন সিকদার বলেন, জোয়ারের পানিতে রেজু খালের পাড় বিলীন হয়ে যাওয়ায় ১২ মাস কৃষি কাজ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। সাইফুল সিকদার ও সেলিম উদ্দিন সিকদার বলেন, স্থানীয় এমপি আব্দুর রহমান বদি এই এলাকায় বহুবার এসেছেন, তিনি এখানকার মানুষের সাথে মিশে গেছেন। আমরা এমপিসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি। নির্বাচনের আগে প্রত্যেক চেয়ারম্যান এই বাঁধসহ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা কোনো কাজে আসেনি।

এ বিষয়ে কথা হয় হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের সাথে। তিনি বলেন, ৪৭ বছর পর গোরাইয়ারদ্বীপ এলাকা বিদ্যুতায়ন করা হয়েছে। রাস্তাটির কার্পটিংয়ের কাজ শিঘ্রই শুরু হবে। আজ রাস্তা মাপতে লোক যাবে। রেজু খালের দক্ষিণ পাশে গোরাইয়ারদ্বীপ সিকদার পাড়া এলাকায় বাঁধ তৈরির ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে প্রস্তাবনা দেওয়া হবে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

জাহাঙ্গির আলম সিকদার বলেন, রেজু খালের জোয়ারের পানি উপচে আমাদের গ্রাম তলিয়ে যাচ্ছে। এসব গ্রামের কৃষকরা কৃষিকাজ করতে না পারায় বেকার হয়ে পড়েছেন। স্থানীয় যুবকেরা গোরাইয়ারদ্বীপ এলাকায় চিংড়ি চাষের প্রজেক্ট হাতে নিয়েছে। এই মাছ চাষের চিংড়ি ঘের রেজু খালের জোয়ারের পানিতে তলিয়ে গেলে যুবকদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। ভালো কাজের এই দৃষ্টি নন্দন মাছ চাষের খামার গ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। তাই এই গ্রামের প্রতি জনপ্রতিনিধিদের আরো যত্নবান হওয়ার জোর দাবি জানাচ্ছি।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.