সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ব্রোন মেরু ক্যান্সারে আক্রান্ত জুমচাষী ম্রাচিং থোয়াই বাচঁতে চায়

ব্রোন মেরু ক্যান্সারে আক্রান্ত জুমচাষী ম্রাচিং থোয়াই বাচঁতে চায়

রোগাক্রান্ত জুমচাষী ম্রাচিং থোয়াই মারমা।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
দুই সন্তান আর স্ত্রী নিয়ে দারিদ্রতার সাথে যুদ্ধ করে ভাল চলছিল ম্রাচিং থোয়াই মারমার সংসার। সারাদিন জুমে কাজ করে যা ফসল পেত ও ইনকাম হত তাই নিয়ে সুখেই ছিল তারা। বড় মেয়ে উখিং ওয়াং মারমা ((৯) তৃতীয় শ্রেণী ও ছোট ছেলে মংম্রাচিং মারমা (৬) প্রথম শ্রেণীতে পড়ে। স্ত্রী মুই য়ই মারমা ছিল স্বামীর একমাত্র সহযোগি। বিলাশী জীবন ধারনের ক্ষমতা না থাকলেও সুখের ঘাটতি ছিলনা তাদের।

অসুস্থ ম্রাচিং থোয়াই মারমার পরিবার।

বলছিলাম বান্দরবান জেলার লামা পৌরসভার শিলেরতুয়া মারমা পাড়ার মৃত চাইহ্লা প্রু মারমা ও মৃত মাচানু মারমার ছেলে ম্রাচিং থোয়াই মারমার (৪০) কথা। অভাবের সংসারে এই অকৃত্তিম সুখও সইলনা তাদের কপালে। গত ১ বছর যাবৎ না জানা এক রোগ বাসা বেঁধেছে তার শরীরে। ধীরে ধীরে শরীরের রক্ত শূন্য হয়ে কাজের ক্ষমতা হারিয়েছে ম্রাচিং থোয়াই মারমা। নেই চিকিৎসা করানোর সামর্ধ্য। পাড়ার লোকজন সবাই মিলে চাঁদা তুলে কিছু টাকা সংগ্রহ করে গত ৩ নভেম্বর ২০১৮ইং কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে পাঠালেন। ডাক্তার মেজর মো. মশিউর রহমান (এমবিবিএস, এমসিপিএস, ডিসিপি, এফসিপিএস (হেমেটোলজি)কে দেখানো হল। তিনি কিছু পরীক্ষা দিলেন। জানা গেল ম্রাচিং থোয়াই মারমার ব্রোন মেরু ক্যান্সার (১ম স্টেজ)।

ডাক্তার মেজর মো. মশিউর রহমান মহোদয়ের সাথে ফোনে কথা হলে তিনি জানালেন, যেহেতু রোগটি প্রাথমিক পর্যায়ে আছে তাহলে যথাযথ চিকিৎসা পেলে অনেক সময় এই রোগ ভাল হয়। এখন আমরা তাকে ৬ মাসের চিকিৎসার পরামর্শ দিয়েছি। ছয় মাসে তাকে ছয়টি প্রতিষেধক ডোজ দেয়া হবে। এই চিকিৎসা গ্রহণে প্রতিমাসে তার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হবে। তার মানে ম্রাচিং থোয়াই মারমার চিকিসায় আগামী ৬ মাসের জন্য প্রয়োজন ৩ লাখ টাকা। যেই টাকা সংগ্রহ এই গরীব জুমচাষীর পক্ষে অসম্ভব। এছাড়া প্রতি সপ্তাহে তাকে ২/৩ ব্যাগ রক্ত দিতে হয়।

অসুস্থ ম্রাচিং থোয়াই এর পরিবার ও আত্মীয় স্বজনরা সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছেন। ম্রাচিং থোয়াই মারমার দুইটি সন্তান এখনো ছোট। এই মুহুর্তে তার মৃত্যু হলে পরিবারটি ধ্বংস হয়ে যাবে। যদি পারেন আপনারা তাকে সহায়তা করুন। মানবতার অনেক পরীক্ষায় আগেও আমরা বিজয়ী হয়েছি। এবারও সফল হব ইনশাল্লাহ্।

বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ম্রাচিং থোয়াই স্ত্রী মুই য়ই মারমা। মোবাইল- ০১৮৩৮ ২৫১১৩৫। সহায়তা পাঠাতে পারেন- মংচাথুই মারমা (চাচাত ভাই) ০১৮১১ ৮১১০২১ (বিকাশ পার্সোনাল), ব্যাংক একাউন্ট নাম্বার- ০১০০০২৭৯১২৬১৮, সঞ্চয়ী হিসাব নাম্বার, জনতা ব্যাংক লিমিটেড, লামা শাখা, বান্দরবান পার্বত্য জেলা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিল মিয়া বলেন, লোকটি অসহায়। তার চিকিৎসায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.