
আগামী ৪ আগষ্ট মুক্তি পাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ভাবনা এবং কলকাতার আরেক জনপ্রিয় তারকা পরমব্রত অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি। আর বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা অনিমেষ আইচ। এদিকে গেল ১৬ মার্চ মুক্তির অনুমতিপত্র দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
নির্মাতা অনিমেষ আইচ জানিয়েছেন, এই মুহূর্তে চলছে জোর প্রচারণা। তিনি বলেন, ‘ছবিটি গেল ফেব্রুয়ারিতে মুক্তির কথা ছিলো। নানা কারণে মুক্তি পেছাতে হয়েছে। মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে চলচ্চিত্রটিতে চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ।
এতে ভাবনা ও পরমব্রত ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ। এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য ছবিটিতে সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। চিত্রগ্রাহক খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ, কস্টিউম ডিজাইনার চিন্ময়ী গুপ্তা।
সূত্র:মিঠু হালদার/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.