সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন অমিতাভ বচ্চন!

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন অমিতাভ বচ্চন!

Amitav Baccon - 6

ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হবে আগামী বছরের মাঝামাঝি। এরপরই নাকি অমিতাভ বচ্চন হবেন আগামী রাষ্ট্রপতি!

তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতম ব্যক্তি বলে মনে করছেন বলিউড অভিনেতা ও বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা।

বৃহস্পতিবার শত্রুঘ্ন বলেন, ‘অমিতাভ বচ্চনের মতো একজন সাংস্কৃতিক আইকন দেশের রাষ্ট্রপতি হন তাহলে তা হবে গর্বের ব্যাপার।’

৭০ বছর বয়সী এই অভিনেতা সাংবাদিকদের আরও বলেন, ‘সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অমিতাভ বচ্চন অনেক মাইলফলক অর্জন করেছেন। তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে তা দেশের সুনাম বয়ে আনবে।’

অমিতাভ ও শত্রুঘ্নর একে অপরের প্রতি শ্রদ্ধা দেখার মতো। কয়েকদিন আগে মুম্বাইয়ে শত্রুঘ্ন সিংহের জীবনীর ওপরে লেখা গ্রন্থের মোড়ক খোলেন বিগ বি। সেখানেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শত্রুঘ্নর নাম প্রস্তাব করেছিলেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। সত্তর দশকে ‘কালা পাথর’, ‘শান’, ‘দোস্তানা’র মতো অনেক ব্যবসাসফল ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দু’জনে।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.