সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদন্ড : চকরিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা

ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদন্ড : চকরিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা

ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদন্ড : চকরিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

মাদকাসক্ত হওয়ার পর থেকে অবাধ্য হয়ে পড়া ছেলের কারনে অতিষ্ট হয়ে উঠে ছিলেন মা-বাবা। সমাজে মুখ দেখানের জো ছিল না। ছেলের কারনে লজ্জায় নত হয়ে চলতে হতো মা-বাবাকে। তাই বাধ্য হয়ে মায়ের পরামর্শে বাবা নিজের ছেলেকে তুলে দিলেন পুলিশের হাতে। পুলিশ ওই মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়ায় এ ঘটনাটি ঘটে। অবাধ্য মাদকাসক্ত ছেলে মোহাম্মদ পারভেজ (২০) চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে।

বাবা মোহাম্মদ হোছন বলেন, আমি গাড়ী চালিয়ে অল্প যা আয় হতো তা দিয়ে সংসার চালাই। টানা হেচঁডার সংসারে ছেলে পারভেজ অসৎসঙ্গে জড়িয়ে হেরোইনসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ে। হেরোইন সেবন করতে না পেরে টাকার জন্য সে প্রতিনিয়ত আমাকে ও তার মা আমেনা বেগমকে মারধর করে। বেশ কিছুদিন ধরে এঘটনা চলতে থাকে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো হেরোইন সেবন করতে না পেরে টাকার জন্য মাকে মারধর করে। এসময় থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। পুলিশ আমার ঘরে এসে পারভেজকে আটক করে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, মাদকাসক্ত ছেলের মারধরের শিকার হওয়া মা-বাবার অভিযোগের প্রেক্ষিতে ছেলে পারভেজকে আটক করা হয়। ওই ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে উপস্থাপন করলে ম্যাজিষ্ট্রেট পারভেজকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদেশ পাওয়ার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.